• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : August 22, 2023

জগন্নাথপুর উপজেলা পাগলা- রাণীগঞ্জ- আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে বেইলি সেতু ভেঙে ট্রাক নদীতে পড়ে নিহত ২

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১২৮ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

 

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাগলা- রাণীগঞ্জ- আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে নলজুর নদীর ওপর নির্মিত বেইলি সেতু ভেঙে ট্রাকসহ নদীতে পড়ে দুজন মারা গেছেন। নিহত দুজনের মধ্যে ১ জন ট্রাক চালক ও অপরজন হেলপার।

নিহত ট্রাক চালক ফারুক আহমেদ (৪২) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ও নিহত হেলপার জাকির হোসেন (৪৫) সিলেটের বিমানবন্দর থানাধীন ধুপাগুল এলাকার বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার ((২২ আগস্ট) বিকালে সিমেন্ট বহন ট্রাকটি নারায়নগঞ্জ থেকে জগন্নাথপুর আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জগন্নাথপুর ও সুনামগঞ্জের ডুবুরি দল দীর্ঘক্ষণ চেষ্টার পর নিহত দুজনের মধ্যে ট্রাক চালকের লাশ সন্ধ্যার পূর্বে ও হেলপারের লাশ সন্ধ্যার পর উদ্ধার করতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্টের ট্রাক নিয়ে পার হওয়ার সময় সেতুর স্টিলের পাটাতন খুলে ট্রাকটি নলজুর নদীতে তলিয়ে যায়। এ দুর্ঘটনার আগেও অনেক বার বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ ছিল। পাগলা জগন্নাথপুর আউশকান্দি রাণীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এই বেইলি সেতু দীর্ঘদিনের পুরনো। রাজধানী থেকে দুই ঘণ্টা সময় সাশ্রয় করতে এই সড়ক গত দুই বছর যাবৎ চালু হয়। চালুর পর থেকে এই সড়কে যাত্রীবহনকারী বাস, মিনিবাস ও ট্রাক চলাচল করে।

জগন্নাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাফিকু জামান জানান, সুনামগঞ্জ ও্ জগন্নাথপুরের ফায়ার সার্ভিসের ডুবুরির দল দীর্ঘক্ষণ চেষ্টার পর দুজনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নারায়নগঞ্জ থেকে সিমেন্ট নিয়ে একটি ট্রাক জগন্নাথপুরের উদ্দেশ্যে আসছিল। এতে ট্রাকের চালক ও হেলপার নিখোঁজ হলে অবশেষে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়।

বিপ্লব দেব নাথ।
জগন্নাথপুর সুনামগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন