• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : July 31, 2023

জাতীয় শিশু পুরস্কারে দেশ সেরা সুনামগঞ্জ আহমদাবাদে’র মেহজাবিন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪১ জন পড়েছে
আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

 

মোঃ আরাফাত আজিজ সজিব,
সুনামগঞ্জ প্রতিনিধি:

জাতীয় শিশু পুরস্কার ২০২২ এ সিলেটের সরকারি কিন্ডারগার্টেন প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসনিম মেহজাবিন চৌধুরী ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো বিষয়ক সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতা শুক্রবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমী তে অনুষ্ঠিত হয়।
এরআগে সারাদেশের সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন, মাদরাসা সহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ টি বিভাগের নির্বাচিত প্রথম স্থান অর্জনকারী বিজয়ী শিক্ষার্থীরা বয়স ও শ্রেণি অনুযায়ী ‘ক’ ‘খ’ এবং ‘গ’ গ্রুপে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
মেহজাবিন পূবালি ব্যাংকের সিলেট শাখা ম্যানেজার (অপারেশন) সাদেক রশিদ চৌধুরী ও সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা কুমকুম ইয়াসমিনের বড় মেয়ে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা চৌধুরী জানান, প্রতিটি অর্জনই আনন্দের, যা আগামীর পথচলায় প্রেরণা। আমরা চেষ্টা করি শিক্ষার্থীদের মেধার আলোকে যত্ন নেওয়ার। শিক্ষার্থীরা সেই আলোকে মেধার স্বাক্ষর রেখে আমাদের মুখ উজ্জ্বল করছে। তিনি এজন্য শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান।

উল্লেখ্য নগরীর জিন্দাবাজারের সরকারি কিন্ডারগার্টেন প্রাইমারি স্কুলটি এরআগে ২০১৮ সালে জাতীয়ভাবে সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে স্বীকৃতি ও পুরস্কার লাভ করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন