ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার মাসিক বৈঠক অদ্য ২০ জুলাই, বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকায় পুরাতন বাসস্ট্যান্ডস্থ রৌজ গার্ডেন রেষ্টুরেন্টে ছাত্রনেতা সুহাইল আহমদ ইয়াহ্ইয়া’র (ভারপ্রাপ্ত)এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করীমের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে কেন্দ্রীয় নির্দেশনানুযায়ী নিয়মিত মারকায আবাদ সদস্য সংগ্রহ অভিযান সফল নিয়মিত পাঠ্যসূচি গঠনের ব্যবস্থা গ্রহণ ব্যক্তিগত ও দলীয় মাসিক রিপোর্ট উর্ধ্বতন শাখায় প্রেরণ। কেন্দ্রীয় বাজেট পূরণে সর্বাত্মক সহযোগীতা দায়িত্বশীলদের শপথ গ্রহণ ও অনিয়মিত দায়িত্বশীলদের ব্যাপারে গঠনতন্ত্রানুযায়ী আমলসহ আগামী দুই বছরের কর্মপদ্ধতির বিভিন্ন বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠক শেষে জেলা ছাত্র জমিয়তের অফিস সম্পাদক আব্দুল্লাহ আল-আমীন রাহাত এর স্থায়ীভাবে ইতালি গমণ উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা ও জেলা ছাত্র জমিয়তের সাবেক অর্থ সম্পাদক মাও. এবাদুর রহমান চৌধুরীর যুক্তরাজ্য থেকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন সুনামগঞ্জ, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুননূর ফয়েজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি খিজির আহমদ, সহ-সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আজিরুদ্দীন সোহাগ, প্রচার সম্পাদক সুমন আহমদ,সাহিত্য সম্পাদক কামরুল হাসান, সমাজসেবা সম্পাদক ওলীউর রহমান, পাঠাগার সম্পাদক জুবায়ের আহমদ, সদস্য মাহমুদুল হাসান ফারাবী, মাহমুদুল হাসান প্রমূখ।