• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : June 9, 2024

জেলা পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৬ জন পড়েছে
আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪

চলমান ডেস্ক ::সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স স্কুলের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ আয়োজন করা হয়। আজ রবিবার (৯ মে ২০২৪ খ্রি.) বেলা ২টায় জেলা পুলিশ লাইন্স স্কুলের আয়োজনে পুলিশ লাইন্স মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের উপহার সামগ্রী এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা।

জেলা পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ প্রতি শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী কৃতি শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের উদ্দেশ্যে উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতাসহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মোঃ নাসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদসহ পুলিশ লাইন্স স্কুলের শিক্ষকমন্ডলী, অবিভাকবৃন্দ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন