• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ
প্রকাশ : April 23, 2023

তাহিরপুর পবিত্র ঈদুল ফিতরে ইমাম-মুয়াজ্জিনগণের মধ্যে স্বজন সমাবেশের নগদ অর্থ উপহার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৫ জন পড়েছে
আপডেট : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

 

আমির হোসেন,স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ তাহিরপুর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মসজিদে দ্বীনি খেদমতে থাকা ইমাম-মুয়াজ্জিনগণের মধ্যে যুগান্তর স্বজন সমাবেশ নগদ অর্থ উপহার (হাদিয়া) প্রদান করেছে।

শুক্রবার বাদ মাগরিব পরবর্তী সময়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ২৫টি মসজিদের ৫০ জন সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণের হাতে নগদ অর্থ পৌছে দেয়া হয়।

‘আজাদ ফাউন্ডেশনের’ নিজস্ব তহবিলের অর্থায়নে ইমাম-মুয়াজ্জিনগণের মধ্যে ওই অর্থ প্রদান করা হয়েছে। সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণের হাতে উপহার হিসাবে নগদ অর্থ পৌছে দেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ‘আজাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা’ হাবিব সরোয়ার আজাদ, দৈনিক যুগান্তরের ফটোগ্রাফার শিহাব সরোয়ার শিপু, যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলার শাখার সাবেক সভাপতি সাইফুল ইসলাম সোহেল প্রমুখ।

উপজেলার ২৫টি মসজিদে দ্বীনে খেদমতে থাকা সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণের পক্ষে উপহার হিসাবে নগদ অর্থ গ্রহন করেন, উপজেলার কামড়াবন্দ জামে মসজিদের খতিব মাওলানা সফিউল্লাহ, বাদাঘাট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, লামাপাড়া মসজিদের খতিব মাওলানা আব্দুল বাতেন সহ একাধিক ইমাম-মুয়াজ্জিনগণ প্রমুখ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওই দিন দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের প্রয়াত পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ সংগঠন হাজি বৈদ মিয়া শাহ্’র রুহের মাহরিফরাত কামনায় এবং যুগান্তর পরিবারের সবার জন্য ইমাম-মুয়াজ্জিনগণ ও ধর্মপ্রাণ মুসল্লীগণের নিকট দোয়ার দরখাস্ত পেশ করা হয়।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন