• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : May 10, 2024

তাহিরপুরে ৬ টি দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৪ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ১০ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জের তাহিরপুরে অগ্নি কান্ডের ঘটনায় ৬ টি দোকান ঘর পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তাহিরপুর সদর বাজারে ভয়াবহ এই অগ্নি কাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে, আগুনের সূত্রপাত কি ভাবে হয়েছে তাৎক্ষণিক দোকানের ব্যবসায়িরা জানাতে পারেননি। তারা জানিয়েছেন, ৬ টি দোকানের মালামাল সহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা জানান, বৃহস্পতিবার সন্ধার পর থেকে থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারনে বাজারে থাকা লোকজন বিভিন্ন দোকানে বসে বাড়ি ফেরার অপেক্ষা করছিলেন। হঠাৎ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খালেদা বেগমের দোকান ঘর সহ কয়েকটি দোকানে এক সঙ্গে আগুন দেখে লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে। পরে বাজারের লোকজন, ব্যবসায়ী এবং আশেপাশের গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে তারা ঘটনাস্হলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের লোকজন, বাজারে থাকা লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণ করেন। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনা স্হলে আসায় বাজারবাসী বড় রকমের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশ ফায়ার সার্ভিসকে সার্বিক সহযোগীতা করেছে। ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন