• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
প্রকাশ : October 15, 2024

নড়াইলের আগদিয়ায় গ্যাস ট্যাবলেট দিয়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা 

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৩ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

রাসেল মোল্লা নড়াইল ::নড়াইলের কলোড়া ইউনিয়নের আগদিয়ায় ঘেরে গ্যাস ট্যাবলেট  প্রয়োগ করে ৫ লক্ষাধিক  টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। 

ঋণ করে লিজ নেওয়া মৎস্য ঘেরে মাছ মারা যাওয়ায় দিশেহারা ক্ষতিগ্রস্ত চাষি অসিত সিকদার । অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী । এদিকে ঘেরে গ্যাস ট্যাবলেট  প্রয়োগে মাছ নিধনের ঘটনায় এলাকায় অন্য খামারিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (১৪ অক্টোবর ) বিকেলে সরেজমিনে দেখা যায়, গোটা ঘেরজুড়ে মৃত মাছ ভেসে বেড়াচ্ছে। বেশিরভাগ মাছ পচে গেছে। পচা মাছের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারদিকে। ঘের থেকে মৃত মাছ অপসারণের কাজে ব্যস্ত ছিলেন  কয়েকজন।

 

জানা গেছে, আগদিয়া গ্রামের পুর্ব বিলে ৬ বিঘা ঘের লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন এলাকার গাজি সিকদারের ছেলে অসিত সিকদার। তিনি ঘেরে রুই, মৃগেল, কাতল, তেলাপিয়া, শিং, কালবাউশ, বিগ্রেড, সিলভার কার্পসহ বিভিন্ন কার্প জাতীয় মাছ চাষ করে আসছেন । 

গত ১৪ অক্টোবর দিবাগত রাতে দুর্বৃত্তরা পুকুরে গ্যাসের ট্যাবলেট প্রয়োগ করে পালিয়ে যায়। পরদিন সকালে গোটা ঘেরে মৃত মাছ ভেসে ওঠে। 

এবিষয়ে একজন বলেন ঘেরে বিষ প্রয়োগ করার পর থেকে এলাকার আমরা অন্য খামারিরা আতঙ্কিত হয়ে পড়েছি। যেকোনো সময় আমাদেরও পরিণতি এমনটি হতে পারে ভেবে আতঙ্কে দিন পার করছি। আমি প্রশাসনের কাছে দাবি রাখব অবিলম্বে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

ক্ষতিগ্রস্ত চাষি অসিত সিকদার  বলেন, ঘেরে গ্যাসের ট্যাবলেট প্রয়োগ করায় মাছ মরে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন এখোনো কোন লিখিত অভিযোগ পাইনি, থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন