মোঃ আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে উৎসব মুখর পরিবেশে দিবসটি পালিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শিশু বিভাগকে সজ্জিত করন, কেক কাটা, মিষ্টি বিতরন, আলোচনা সভা, রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ( উপ-পরিচালক) ডাঃ আনিসুর রহমান, সিভিল সার্জন ডাঃ আলী আহম্মদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডাঃ এনামুল হক খান, মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডাঃ বিষনু প্রসাদ, নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ আকতার উজ জামান আকন্দ,ডাঃ গৌতম তালুকদার, ডাঃ জহর লাল শিপলু, ডাঃ সৈকত দাস, নাসিং অফিসার বুরহান উদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবি আক্তার, রুনা আহমেদ, স্টোর কিপার মোঃ সুলেমান আহমদ সহ সেবা তত্ত্বাবধায়ক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দ।