• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : August 27, 2023

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার)এর নড়াইল জেলা আকস্মিক পরিদর্শন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৭ জন পড়েছে
আপডেট : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

 

খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি:

অদ্য ২৬ আগস্ট অপরাহ্ণে ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ জনাব হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয় নড়াইল জেলা আকস্মিক পরিদর্শন করেছেন। বাংলাদেশ পুলিশের অন্যতম আইকন সম্মানিত অতিরিক্ত আইজিপি মহোদয় এ উপলক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয়ে পোঁছালে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন মহোদয়।

অতঃপর জেলা পুলিশের একটি চৌকস টিম অ্যাডিশনাল আইজিপি মহোদয়কে সালাম প্রদর্শন করেন। সালাম গ্রহণ শেষে তিনি পুলিশ সুপার ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন মহোদয় সম্মানিত অ্যাডিশনাল আইজিপি মহোদয়কে এস এম সুলতানের একটি চিত্রশিল্প সম্মাননা স্মারক হিসেবে উপহার দেন। পাশাপাশি সম্মানিত অ্যাডিশনাল আইজিপি হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয় নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়া’কে “নেতা মোদের শেখ মুজিব” বইটি উপহার দেন।

এ সময় নড়াইল জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জগণসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন