• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ
প্রকাশ : January 27, 2024

বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস মোকাবেলায় নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫১ জন পড়েছে
আপডেট : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

মোঃ নাজমুল ইসলাম,নেত্রকোণা প্রতিনিধিঃ

দেশব্যাপী বিএনপি-জামাত জোটের ডাকা অবরোধ কর্মসূচিতে জনসাধারণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিএনপি-জামাতের ভাঙ্গচুর ও অগ্নি সন্ত্রাস মোকাবিলায় নেত্রকোণা শহরে মোটরসাইকেল শোডাউন করেছে নেত্রকোণা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
নেত্রকোণা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভর নেতৃত্বে
(১৩ই সেপ্টেম্বর ২০২৩) সোমবার ভোর ৬টা থেকে নেত্রকোণা শহরের কুরপাড় মদন বাস স্টেশন,পাড়লা ঢাকা বাস-স্টেশন, মোক্তারপাড়া, ছোট বাজার, সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ মোটরসাইকেল শোডাউন প্রদর্শন করা হয়।এসময় বিএনপি জামাতের ডাকা হরতাল অবরোধের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মূখরিত হয় সমগ্র এলাকা। নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভর নেতৃত্বে অনুষ্ঠিত মোটরসাইকেল শোডানে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনায়েত হোসেন,জেলা ছাত্র লীগের সাবেক সন্মানিত সদস্য তন্ময় আহমেদ , নেত্রকোণা সদর উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার কামরান,নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, খালিয়াজুরী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ প্রচার সম্পাদক হৃদয় রায় সজিব সহ স্বেচ্ছাসেবক লীগের শতাধিক নেতা কর্মী।

নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভ সাংবাদিকদের বলেন বিএনপি জামাতের ডাকা অবৈধ হরতাল অবরোধের প্রতিবাদে আমরা নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক লীগের কর্মী রাজপথে আছি।আমরা নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগ জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে বিএনপি জামাতের যেকোন ষড়যন্ত্র, অগ্নি-সন্ত্রাস মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি।দেশবাসী দেখেছে বিগত দিনে নেত্রকোণায় বিএনপি জামাত জোট রাজপথে কোন ধরনের নাশকতা করতে পারেনি ইনশাআল্লাহ আগামীতেও তাদেরকে কোন ধরনের নাশকতা করতে দেওয়া হবে না। আমরা স্বেচ্ছাসেবক লীগ তাদের বিরুদ্ধে সর্বদা মাঠে আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন