• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : April 24, 2025

বিশ্বম্ভরপুরে শিলাবৃষ্টিতে ঝরে পড়েছে কৃষকের পাকা ধান-দিশেহারা কৃষক

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৪ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে শিলাবৃষ্টিতে বোর ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। গত বুধবার (২৩ এপ্রিল) ভোররাত প্রায় ৬ টা সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় অতি ভারি শিলাবৃষ্টি হয়। এতে বোর ধান ছাড়াও বিভিন্ন ধরণের শাক-সবজি নষ্ট হয়েছে।

বিশ্বম্ভরপুর উপজেলার ৩ নং ধনপুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘু্রে দেখা গেছে বেশিরভাগ জমির ধান আধাপাকা। গত বুধবার ভোররাতে অসময়ে হঠাৎ শিলাবৃষ্টির কারণে জমির পাকা ও আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। এসব দেখে কৃষকরা দিশেহারা হয়েছে পড়েছেন।

চিনাকান্দি গ্রামের ক্যাবল ব্যবসায়ী ও কৃষক খোকন মিয়া,নিজাম মিয়া ও মধ্যনগর গ্রামের কৃষক শাহাবউদ্দিন বলেন,শিলাবৃষ্টির কারণে আমাদের জমির আধাপাকা ধান মাটিয়ে নুয়ে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এমনিতেই কয়েক বছর ধরে ধান চাষে লোকসান। তারমধ্যে শিলাবৃষ্টি। যা ধান পেতাম তার অর্ধেক ধানও এবার ঘরে উঠাতে পারব না। অনেক ক্ষতিগ্রস্ত হলাম।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন,গত বুধবার ২৩ এপ্রিল ভোর রাতে ব্যাপক শিলাবৃষ্টির কারণে উপজেলার ৫ টি ইউনিয়নের মধ্যে ধনপুর ইউনিয়নে বেশি পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে। এতে করে অনেক কৃষকের আধাপাকা ধান ও ফসলের ক্ষতি হয়।এ নিয়ে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা পরিদর্শন করে ক্ষয়-ক্ষতির পরিমাণ তালিকা করছেন এবং কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন