• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি
প্রকাশ : May 8, 2023

মধ্যনগর থানা পুলিশের অভিযানে ৩- জন ডাকাত গ্রেফতার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৭ জন পড়েছে
আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের মধ্যনগরে ডাকাতির লুন্ঠিত নগদ ১,৪৭,৩৫০/-(এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা সহ ডাকাতি কাজে ব্যবহৃত রামদা উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ।

মনোহারী ব্যবসায়ী মিল্টন সাহা(৪৮), পিতা-মৃত: মন্টু চন্দ্র সাহা সাং-কলমাকান্দা (গোজাকুলিয়া), কলমাকান্দা সদর ইউপি, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনা তাহার ইঞ্জিন চালিত নৌকায় ডাল,চাল,চিনি, ময়দা, বিভিন্ন খাদ্য সামগ্রী সহ ব্যাগের মধ্যে রক্ষিত মালামাল বিক্রির নগদ ২,৯১,২০০/-(দুই লক্ষ একানব্বই হাজার দুইশত) টাকা নিয়া অদ্য ০৭/০৫/২০২৩খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় তাহিরপুর থানাধীন সোলেমানপুর ঘাট হইতে জামালগঞ্জ থানাধীন আছানপুর সাকিনে বৌলাই নদী দিয়া রওয়ানা করে। ০৭/০৫/২০২৩খ্রিঃ তারিখ সকাল অনুামন ০৮.৪৫ ঘটিকার সময় ব্যবসায়ীর পন্যবাহী নৌকাটি মধ্যনগর থানাধীন দরাপপুর নওয়াগাঁও সাকিনের পূর্ব পাশে গুরমার বেরিবাধের পাশে বৌলাই নদীতে আসা মাত্র ০৬(ছয়) জন ডাকাত ডিঙ্গী নৌকা ও মাছ ধরার জাল দ্বারা ব্যবসায়ী মিল্টন সাহা(৪৮) এর পন্যবাহী নৌকা বৌলাই নদীতে গতিরোধ করে। ব্যবসায়ী মিল্টন সাহা(৪৮) প্রান ভয়ে তাহার মালামাল বিক্রির নগদ ২,৯১,২০০/-(দুই লক্ষ একানব্বই হাজার দুইশত) টাকা সহ নৌকা থেকে লাফ দিয়া গুরমার বেরিবাঁধের দিকে দৌড় দেয়। ডাকাতরা তাহাদের হাতে থাকা রামদা নিয়া ব্যবসায়ী মিল্টন সাহা(৪৮) এর পিছন পিছন ধাওয়া করিয়া বেরিবাঁধের উপর উক্ত ব্যবসায়ীকে আটক করিয়া রামদা দিয়ে কুঁপিয়ে জখম করতঃ তার হেফাজতে থাকা মালামাল বিক্রির নগদ ২,৯১,২০০/-(দুই লক্ষ একানব্বই হাজার দুইশত) টাকা লুন্ঠন করিয়া পালানোর সময় স্থানীয় লোকজনের সহায়তায় অফিসার ইনচার্জ মধ্যনগর থানা সহ মধ্যনগর থানা পুলিশ ডাকাত ১। এমরান মিয়া(৪০), পিতা-ফজলুল হক, ২। মোঃ সোহরাব মিয়া(২৪), পিতা-শওকত মিয়া, ৩। মুহিবুর (৫০), পিতা- মৃত: তাহির আলী, সর্ব সাং- সোলেমানপুর, থানা-তাহিরপুর, জেলা-সুনামগ দের আটক করে । আটককৃত ডাকাতদের হেফাজত হইতে ব্যবসায়ীর লুন্ঠিত নগদ ১,৪৭,৩৫০/-(এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি রামদা,ডিঙ্গী নৌকা ০২টি ও মাছ ধরার জাল উদ্ধার করা হয়। ০৩ জন ডাকাত দৌড়াইয়া পালাইয়া যায়। উক্ত ডাকাতির ঘটনায় ব্যবসায়ী মিল্টন সাাহা (৪৮) মধ্যনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করিলে তাহার অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ মধ্যনগর থানা, মধ্যনগর থানার মামলা নং-৩, তারিখ-০৭/০৫/২০২৩খ্রিঃ, ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড রুজু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন