চলমান ডেস্ক :
মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জের উদ্যোগে অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড.আবুল হুসেন বলেছেন সমাজের অসহায় মানুষ গুলো আজ চরম কষ্টে দিনাতিপাত করছে, দ্রব্য মুল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে হওয়ায় সঠিক ভাবে অন্ন, বস্ত্র ও চিকিৎসা ব্যবস্থা করতে তাদের হিমসিম খেতে হচ্ছে, তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান লোকদের কে মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান, তিনি সদ্য প্রতিষ্ঠিত মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন একঝাক দক্ষ ও কর্মট মানুষের সমন্বয়ে মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ আত্মপ্রকাশ করেছে,আশাকরি তাদের মাধ্যমে সমাজের অসহায় গরিব মানুষ কিছুটা হলেও সেবা পাবে,তিনি আজ মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জের অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা সৈয়দ শাহিদ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারের পরিচালনায় পানসী রেষ্টুরেন্টে অদ্য ২৭ রামাযান ১৪৪৪হিজরী মোতাবেক ১৯ এপ্রিল “২৩ইং বুধবার অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দেওয়ান হাছন রাজা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ এর উপদেষ্ঠা জনাব সামারীন দেওয়ান, বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হা.সৈয়দ মবনু,ভাইস চেয়ারম্যান মাওলানা এমদাদুল হক্ব, সহ সাধারণ সম্পাদক মাওলানা সমির উদ্দীন সালেহ,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান সাঈদ, মাওলানা শফিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আনুয়ার হুসাইন,অফিস সম্পাদক মাওলানা হা.নিয়ামত উল্লাহ ত্বাহির,যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ,কৃষি বিষয়ক সম্পাদক মুহাম্মদ শামসুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ,মাওলানা বশীর আহমদ, মাওলানা ফখর উদ্দীন,হা.রায়হান আহমদ, আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।মাহফিল শেষে ১০০শত হত দরিদ্র, রিক্সা ও ভ্যান চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ঈদ উপহার তুলে দেন মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জের নেতৃবৃন্দ।