এ ব্যাপারে সুনামগঞ্জ জেলার দিরাই থানাধিন মজলিশপুর গ্রামের আব্দুল জব্বার ও তৈয়বুন নেছার ছেলে আবুল হোসেন শরীফ বাদী হয়ে সিলেট মেট্্েরাপলিটন পুলিশের আওতাধিন জালালাবাদ থানায় গতকাল ১৩ জুলাই সোমবার দুপুরে সাধারণ ডায়েরী করেছেন। জিডি নং ৬৩১।
সাধারণ ডায়েরী সূত্রে যায়, আবুল হোসেন শরীফ জালালাবাদ থানাধীন নাজিরেরগাঁওয়ের চান মিয়া ভিলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। গত ১২ জুলাই দিবাগত রাত ২টা ২৫ মিনিটের সময় অজ্ঞাতনামা কে বা কাহারা সেল ফোন নং- ৪৪৪৬২/৪৪৪৬০ থেকে আবুল হোসেন শরীফ ব্যবহৃত মোবাইল ফোন ০১৭১৫০৪৩২৪৪ নাম্বারে কল আসে। কল রিসিভ করা মাত্রই নিজের পরিচয় না দিয়ে আবুল হোসেন শরীফ-কে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, যে কোন সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি করবে এবং স্বপরিবারে হত্যার হুমকি দেয়। পরিচয় জানতে চাইলে সামনা সামনি দেখে নিবে বলে ভয়ভীতি দেখায়। পরবর্তীতে উক্ত নাম্বারে কল দিলেও কল রিসিভ করেনি। এতে আবুল হোসেন শরীফ ও তার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাই ভবিষ্যৎ নিরাপত্তার জন্য জালালাবাদ থানায় সাধারণ ডায়েরী করেছেন।
আবুল হোসেন শরীফ তার ও তার পরিবারের নিরাপত্তার স্বার্থে সুষ্ঠু তদন্ত সাপেক্ষ হুমকীদাতাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
সাধারণ ডায়েরীটি গ্রহণ করেছেন জালালাবাদ থানার ডিউটি অফিসার মনি আক্তার, বিপি- ৮৮০৮১২৫১৭৩। অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এএসআই (নিরস্ত্র) জিয়াউর রহমান, মোবাইল নং- ০১৭৩৩ ৬৩০৭৭৮ কে নির্দেশ দিয়েছেন।