• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি
প্রকাশ : April 30, 2023

শান্তিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১১৯ জন পড়েছে
আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

 

চলমান ডেস্ক :

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই মোহন রায় ও এসআই সফিউল ইসলাম ৩০-০৪-২০২৩ খ্রিঃ রাত ০৮:০০ ঘটিকায় শান্তিগঞ্জ থানাধীন ২নং জয়কলস ইউনিয়নের নোয়াখালি বাজারে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে নুরুজ্জামান (৪০), পিতা-আশোক মিয়া, সাং-ধনপুর, থানা-শান্তিগঞ্জ, জেলা-সুনামগঞ্জকে আটক করেন। আটককৃত আসামির হেফাজত হতে দুটি নীল রংয়ের প্লাস্টিকের প্যাকেটে রক্ষিত ২০৫ (দুইশত পাঁচ) পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে জানা যায়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন