• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : February 15, 2023

সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মামলা, পঞ্চগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৫ জন পড়েছে
আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

 

 

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টার 

পঞ্চগড়ে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৫ ফেব্রুয়ারি) বুধবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী শহরের চৌরঙ্গী মোড়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। 

এ সময় মিথ্যা মামলা ও হয়রানির তীব্র প্রতিবাদ জানান জেলায় বিভিন্ন ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন পঞ্চগড়ের দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম শহিদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সফিকুল আলম সফিক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪-এর প্রতিনিধি সরকার হায়দার, একাত্তর টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, বাংলাভিশনের প্রতিনিধি মোশারফ হোসেন, দৈনিক খবরের প্রতিনিধি কামরুল ইসলাম কামু, সম্মিলিত সামাজিক আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম জুয়েলসহ গণমাধ্যম কর্মীরা।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশের আচরণের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে দেশের সব সাংবাদিকের ওপর মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন