• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে চরভদ্রাসন গার্লস স্কুল সড়কের মানুষের তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১
প্রকাশ : November 23, 2022

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্যপদে সর্বোচ্চ শিক্ষক নিয়োগের দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৪০১ জন পড়েছে
আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

 

সুনামগঞ্জ প্রতিনিধি

মুজিব বর্ষের অঙ্গীকার থাকবে না কেউ বেকার” এই শ্লোগান নিয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২২ এর বিপরীতে শূন্যপদে সর্বোচ্চ শিক্ষক নিয়োগের দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলার সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের চাকুরী প্রত্যাশীবৃন্দের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের চাকুরী প্রত্যাশীবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, দিপাল ভট্রাচার্য্য,মোশারফ মিয়া,নুরুল হক,আলমগীর,হাকিম উল্ল্যাহ,রনি দাস,মিসবাহ,জাকির হোসেন,সুজিত,নজির,রুপম লিটন,আউয়াল ও নান্টু প্রমুখ।

বক্তারা বলেন,বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনগনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামীলীগ যদি সরকার গঠন করতে পারে তাহলে ঘরে ঘরে সরকারী চাকুরীর ব্যবস্থা করে দিবেন। কিন্তু বর্তমান সরকারের প্রায় একটাান তেরবছর অতিবাহিত হলেও আজো সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। তারা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনায়নের সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫৮ হাজার সরকারী শিক্ষক পদে নিয়োগ দেয়া হবে। কিন্তু বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মাষ্টার্স পরীক্ষা শেষ করে মেধা থাকার পর সরকারী চাকুরীতে প্রবেশের কোন সুযোগ পাচ্ছেন না তাই ইতিমধ্যে অনেক শিক্ষার্থীদের সরকারী চাকুরীর বয়সসীমা শেষ হচ্ছে। তাই অবিলম্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক প্রায় ৫৮ হাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রদানের জন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানান।

২৩.১১.২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন