• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : March 8, 2023

সুনামগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ পালিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬৮ জন পড়েছে
আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩

চলমান ডেস্ক:
 ৮ই মার্চ-২০২৩ খ্রি., আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের আয়োজনে এবং সুনামগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় নানা আনুষ্ঠানিকতায় দিনটি উদযাপন করা হয়। এ বছর আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ এর পতিপাদ্য বিষয় ছিল “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন”।

এ উপলক্ষ্যে সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, সুনামগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় এডিএম এ. কে. এম. আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খানসহ পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে সকাল ১১:৩০ ঘটিকায় মোহাম্মদ এহ্সান শাহ্, পুলিশ সুপার, সুনামগঞ্জ-এঁর সভাপতিত্বে এবং ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিকের সঞ্চালনায় পুলিশ লাইন্স মিলনায়তানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত থেকে নারীর অধিকার রক্ষায় সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য নিগার সুলতানা কেয়া, সভাপতি, নারী উন্নয়ন ফোরাম, সুনামগঞ্জ সদর উপজেলা, জাকিয়া সুলতানা মনি সভাপতি দূর্বার নেটওয়ার্কস সুনামগঞ্জ জেলা ও নারী সাংবাদিক, ফৌজিয়ারা বেগম শাম্মী, সভাপতি তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটি সুনামগঞ্জ, দিলারা বেগম সাধারণ সম্পাদক মহিলা কল্যাণ কেন্দ্র, সুনামগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, রওনক বখত সাধারণ সম্পাদক সুনামগঞ্জ প্রেসক্লাব। লতিফুর রহমান রাজু সভাপতি রিপোটর্স ইউনিটি সুনামগঞ্জ, পংকজ কান্তি দাস সভাপতি প্রেসক্লাব, সুনামগঞ্জসহ পুলিশ নারী সদস্য এসআই পারভীন বেগম, সুনমগঞ্জ সার্কেল অফিস, এএসআই কামনা রানী, সদর মডেল থানা, সুনামগঞ্জ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্। তিনি আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভায় অংশগ্রহণকারী অতিথিবৃন্দ ও সুধীজনদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন