• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : June 30, 2024

সুনামগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১০৫ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৫১১ টাকার বাজেট ঘোষনা করেন মেয়র নাদের বখত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৯ জন পড়েছে
আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি:২০২৪-২৫ অর্থবছরে সুনামগঞ্জ পৌরসভার ১০৫ কোটি ৯৭ হাজার ৫১১ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। রবিবার বিকেল ৩টা পৌরসভার উদ্যোগে পৌরসভার কনফারেন্স হলে এই বাজেট ঘোষনা করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র নাদের বখত। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেয়র নাদের বখতের সভাপতিত্বে ও পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা বাবু সন্তোষ কুমার দাসের সঞ্চালনায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,শিক্ষাবিদ যোগেশ্বর দাস,ষোলঘরস্থ রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী হৃদয়ানন্দ মহারাজ,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. চাঁন মিয়া,এড.নজরুল ইসলাম,পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল,এড.পরিতোষ বাবু,এড.বিমান কান্তি রায়,জেলা মহিলা সংস্থার সভানেত্রী গৌরী ভট্রাচার্য্য,পৌর কাউন্সিলর সাবেরীন সাবু,মোশারফ হোসেন,সুবিমল চক্রবর্তী,মহিলা কাউন্সিলর সৈয়দ জাহানারা বেগম,আর ডি এস এ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকার প্রমুখ।

এবারের বাজেটে সর্বমোট আয়(রাজস্ব ও উন্নয়ন) ১০৫ কোটি ৯৫ লাখ ৫১১ টাকার মধ্যে সর্বমোট ব্যয়(রাজস্ব ও উন্নয়ন) ১০১ কোটি ৬ লাখ টাকা এবং স্থিতি ৪ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার ৫১১ টাকা ধরা হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেটে সর্বমোট আয়(রাজস্ব ও উন্নয়ন) বাবত ৪১ কোটি,১২ লাখ ৮৭ হাজার ৫১১ টাকা,ব্যয় ৩৫ কোটি৪১ লাখ ৯০ হাজার টাকা এবং স্থিতি ছিল ৫ কোটি ৭০ লাখ ৯৭ হাজার ৫১১ টাকা।

মেয়র নাদের বখত বলেছেন, পৌরসভার নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বেশী ব্যয় করা হবে। কেননা এই পৌরসভায় শিক্ষার মান আশানুরুপ না হওয়ায় শিক্ষার মান বাড়াতে এবার পৌরসভার পক্ষ থেকে বেশী ব্যয় করা হবে এবং গুরুত্ব দেয়া হবে পাশাপাশি স্বাস্থ সেবার ঝুঁকি কমাতে এই পৌরসভার মাধ্যমে এবার আলট্রা-সোনগ্রাফির ব্যবস্থা করা হবে এবং প্রসূতি মায়েদের জন্য প্রাথমিক রোগ নির্নয় সেবাও চালুর কথা তিনি জানান। 

৩০.০৬.২০২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন