• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : January 8, 2025

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয়দের গুলিতে প্রাণগেল বাংলাদেশী যুবকের

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১২২ জন পড়েছে
আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

বিজস্ব সংবাদদাতা:সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চিনাকান্দি সীমান্ত এলাকায় ভারতীদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তবে বিএসএফ নাকি ভারতীয় গারোরা গুলি করেছেন তা নিশ্চিত করতে পারে নি বিজিবি।

নিহত ব্যক্তি উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা খাসপাড়া পূর্ব এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে মো. সাইদুল ইসলাম। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি পাঠানোর সময় এই ঘটনা ঘটে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির জানিয়েছেন,বিএসএফের গুলিতে নাকি ভারতীয় গারোদের গুলিতে আমাদের বাংলাদেশী একজন নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায় নি।

এজন্য মাছিমপুর বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পরে জানতে পারবো ঘটনা কী ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মো. সাইদুল ইসলাম (২৪) সন্ধ্যায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি পাঠানোর সময় গুলিবিদ্ধ হন গুলিতে আহত সাইদুলকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন, সীমান্তে সুপারি নিয়ে গেলে সাইদুলের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছেন তারা। স্থানীয়দের ধারণা, বিএসএফের গুলিতেই সাইদুল মারা গেছেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার শফিকুর ইসলাম বলেন, নিহতের বুকে ও  পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতন্তদের পর জানা যাবে কি ধরণের বুলেট শরীরে লেগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন