• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : January 4, 2025

সুনামগঞ্জে চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৪ জন পড়েছে
আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

চলমান ডেক্স:সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬৬৫ লিটার চোলাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ সদর থানার ওয়েজখালি এলাকার মোজাফফর আলী (৪৫) এবং পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার বালিপাড়া গ্রামের মো. আল-আমিন (৩৮)।

শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সিলেট-সুনামগঞ্জগামী হাইওয়ে সড়কের হাজীপাড়া যাত্রী ছাউনি সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ডিবি পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান চালায়। অভিযানের নেতৃত্বে ছিলেন এসআই তানজির আহমেদ। তার সঙ্গে ছিলেন এসআই আজিজুল হক, এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, কনস্টেবল শামছুল হক এবং কনস্টেবল কাউছার।

অভিযানের সময় ১৯টি প্লাস্টিকের বস্তায় সংরক্ষিত ১,৯০০ প্লাস্টিক বোতলে মোট ৬৬৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পাশাপাশি, মদ পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক এবং ১০টি টিনের ড্রামও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মোজাফফর আলী এবং মো. আল-আমিনকে রবিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন