চলমান ডেস্ক ::সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোঃ মাসুদ রানা বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদসহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজার থানার বাংলাবাজার উস্তিঙ্গেরগাঁও গ্রামের আইয়ূব আলীর ছেলে মোঃ আক্তার হোসেন (২১), একই গ্রামের সুরুজ আলীর ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২০)। গতকাল সোমবার (১০ জুন ২০২৪ খ্রি.) রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজার থেকে দোয়ারাবাজারগামী রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নিকট থেকে ২০ বোতল Officer’s Choice নামক ভারতীয় আমদানী নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা:- শায়খ হাম্মাদ আহমদ, সম্পাদক ও প্রকাশক: এম. মাহফুজুর রহমান সজিব, নির্বাহী সম্পাদক: রাকিব আলী (রকি), পরিকল্পনা বিষয়ক সম্পাদক: এ.টি.এম হেলাল, আইন উপদেষ্টা: এডভোকেট শফিকুল ইসলাম সার্কুলেশন : মােঃ সাজ্জাদ তালুকদার, হেড অফিস: হােটেল আল হেলাল (২য় তলা), পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ, সিলেট। মােবাইল: ০১৭১৭-৭০২২৩৩, ০১৩১৬-৩৩৩৪৩১, ওয়েব: www.dainikcholomanbangladesh.com
ই-মেইল: cholomanbangladesh634@gmail.com সম্পাদক কর্তৃক একুশ অফসেট প্রিন্টিং প্রেস, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ থেকে মুদ্রিত ও হােটেল আল হেলাল (২য় তলা) থেকে প্রকাশিত।