নিজস্ব প্রতিবেদক: জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর উদ্যোগে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ এ স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন—জেলা সভাপতি মাওলানা আব্দুশ শহীদ, জেলা সেক্রেটারি মুফতী এহসান রেজা মুহিবী এবং জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা হুসাইন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, দেশের প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষার প্রসার ও নৈতিক মান উন্নয়নের জন্য প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগ এখন সময়ের দাবি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করা হয়।