• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : August 18, 2025

সুনামগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে তুহিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৯৮ জন পড়েছে
আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

চলমান ডেক্স: গাজীপুরে প্রকাশ্য দিবালোকে গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রেস ক্লাব সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বেলা ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের জেলা কমিটির সভাপতি রাজধানী টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি এম আর সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম তাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল,বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী, দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন,দৈনিক জনতা প্রতিনিধি মোঃ আফতাব উদ্দিন,দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল বারিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক,রাজনৈতিক,আইনজীবী, শিক্ষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন ,সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারকেই এগিয়ে আসতে হবে। তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে সঠিকভাবে পূনর্বাসনের দাবী দেশের সকল সাংবাদিকদের প্রাণের দাবীতে পরিণত হয়েছে। বক্তারা জার্নালিষ্ট প্রটেকশন এ্যাক্ট প্রণয়নের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, সাংবাদিক হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন। তাদের উপর হামলা মানে সত্য ও ন্যায়কে পরাভূত করে গনতন্ত্রকে রুদ্ধ করা। আসাদুজ্জামান তুহিন হত্যা মানে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা। এই ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি হুমকি। তারা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কঠোর হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন