সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জেবাং লাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, শান্তিগঞ্জ উপজেলার উদ্যোগে বঙ্গবন্ধুর জৈষ্ঠ সন্তান মহান মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠিত হয়। শান্তিগন্জ উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মানিক লাল ধর এর সভাপতিত্বে এবং রানা আচার্য্য এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জননন্দিত ভাইস চেয়ারম্যান জনাব প্রভাষক নূর হোসেন মহোদয়, বিশেষ অতিথি সহকারী শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব হারুন রশীদ, সাধারণ সম্পাদক জনাব প্রনব দাস মিঠু, সদর উপজেলা সভাপতি জনাব বাদল চন্দ্র তালুকদার। বক্তব্য রাখেন সজিব রঞ্জন দাশ,রিন্টু কুমার দাস, ফয়জুল ইসলাম,জুবায়ের আহমদ,ফাতেমা বেগম,সঞিতা রানী দাস,সুলতান আহমদ,নবাগত শিক্ষকদের পক্ষে, শংকরী রানী দাস,কাজী মাহপারা প্রীতম, সাইফুল ইসলাম, জাহেদুর রহমান।
সিরাজুল ইসলাম শ্যামল
সুনামগঞ্জ
০৫,০৮,২৩