• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : April 2, 2024

সুনামগঞ্জে সংবাদ সম্মেলনে শিক্ষিকার বিরুদ্ধে প্রতারনার অভিযোগ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫১ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জে বিয়ের প্রলোভন দিয়ে আমেরিকান প্রবাসীকে প্রতারিত করে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় এক শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার ২ এপ্রিল দুপুরে শহরের পৌরবিপনীস্থ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ঐ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অনলাইনে সংযুক্ত হয়ে ভিডিও বক্তব্য প্রদান করেন আমেরিকান প্রবাসী নজরুল আহমদ। তিনি মৌলভীবাজার জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের হাজী আব্দুস সোবাহানের পুত্র। অভিযোগে উল্লেখ করা হয়, সুনামগঞ্জের ‘তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের পুরান বারুংকা গ্রামের বাসিন্দা ও রাছিনগর মাহমুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহেরা আক্তার,ঐ প্রবাসীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে বিভিন্ন সময়ে নানা অজুহাতে প্রায় ৩০ লাখ টাকা,আইফোন,ল্যাফটপ,স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়েছে। প্রবাসী নজরুল ইসলাম গত ২০ বছর ধরে আমেরিকায় বসবাস করে যাচ্ছেন। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষিকা তাহেরা আক্তার সাংবাদিকদের বলেন,ঐ প্রবাসীর সাথে আমার সরাসরি কোন দেখা সাক্ষাৎ হয়নি। বিভিন্ন সময় ভিডিও কলে কথা হয়েছে। এরই সূত্র ধরে তিনি আমার ভাইদেরকে বিদেশে নেয়ার জন্য আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন।

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০২.০৪.২০২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন