• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : May 28, 2023

সুনামগঞ্জের গ্রাম্য চুর এখন শীর্ষে

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩১ জন পড়েছে
আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩

চলমান ডেস্ক :

আজ ২৮-০৫-২০২৩ খ্রি. রবিবার দুপুর ০২:০০ ঘটিকায় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে এজেন্ট ব্যাংকিং অফিস থেকে চুরি যাওয়া নগদ অর্থ ও ল্যাপটপ উদ্ধার সংক্রান্তে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ এহ্সান শাহ্, পুলিশ সুপার, সুনামগঞ্জ।

উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, ডিআইও-১ মোহাম্মদ আজিজুর রহমানসহ সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ২৫-০৫-২০২৩ খ্রি. সুনামগঞ্জ জেলার সদর থানাধীন জাহাঙ্গীরনগর ইউনিয়ন অন্তর্গত মঙ্গলকাটা বাজারে অবস্থিত জনৈক মোহাম্মদ আলীর মালিকানাধীন ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিস হতে ৯,৫০,০০০/- (নয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, অফিসের কাজে ব্যবহৃত ০১টি এইচপি ল্যাপটপ এবং অফিসে ভিতরে রক্ষিত সিসি ক্যামেরার ডিভিআর চুরি হয়। পুলিশ সুপার, সুনামগঞ্জ চুরি যাওয়া উদ্ধারকৃত মালামালের পরিমান সম্পর্কে তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা সম্পর্কিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

উক্ত সংবাদ প্রাপ্তির পর সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ-এর নির্দেশে থানা পুলিশের কয়েকটি টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। গত ২৭-০৫-২০২৩ খ্রি. রাত অনুমান ২৩.৪০ ঘটিকায় ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিসে নিয়োজিত ORO (Oulet Relationship Officer) সোহেল রানাকে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী সোহেল রানা উক্ত চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর আসামী আলী আজগরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃত আসামীদ্বয়ের দেখানোমতে আসামী সোহেল রানার নির্মানাধীন বিল্ডিং এর ভিতরে মাটির নিচ হতে নগদ ৫,৯৪,০০০/-টাকা (পাঁচ লক্ষ চুরানব্বই হাজার) টাকা এবং চুরি যাওয়া এইচপি ল্যাপটপটি উদ্ধারপূর্বক স্বাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। এ সংক্রান্তে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন