• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : April 28, 2024

সুনামগঞ্জের দিরাইয়ে দুদিনব্যাপী কবি নজরুল ইসলাম রানা সাহিত্য উৎসব সম্পন্ন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২১০ জন পড়েছে
আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি : গান ও আলোচনা সভার মধ্যে দিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুদিনব্যাপী কবি নজরুল ইসলাম রানা সাহিত্য উৎসব সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) রাত পর্যন্ত এই উৎসব সম্পন্ন হয়।
উৎসব উপলক্ষ্যে শুক্রবার বিকেল ৫টায় দিরাই উপজেলা সদরস্থ বিএডিসি মাঠে সংস্কৃতিসেবী দুলদুল চৌধুরীর সভাপতিত্বে ও শিল্পী অসীম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজনীতিবিদ আমিনুল ইসলাম চৌধুরী আমিন,সাংস্কৃতিক সংগঠক নারায়ণ দাস, লোকগীতি সংগ্রাহক ও গবেষক আল হেলাল, দেশনাট্য সংগঠনের পরিচালক পথিক সুমন,গীতিকার জাকির চিশতি,কবি মেঘনাদ শেখ,আনোয়ার হোসেন,গোলাম জিলানী, ও মনোরঞ্জন চক্রবর্তী প্রমুখ।
পরে দুদিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার পঞ্চরতœ বাউল যথাক্রমে বৈষ্ণব কবি রাধারমন দত্ত,মরমী কবি হাছনরাজা,গানের সম্রাট কবি কামাল পাশা (কামাল উদ্দিন),বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও জ্ঞানের সাগর দূর্বিণ শাহ রচিত গান পরিবেশন করেন বাউল সোনাফর আলী, বাউল আমজাদ পাশা,বাউল আশিক সরকার,বাউল আদিল সরকার,বাউল নওশাদ আলম, বাউল অন্তর সরকার,শাহেদ সুমন,শিল্পী আব্দুর রহীম,শিল্পী উপমা আক্তার বৃষ্টি,বিথী ও আবিদ আলী প্রমুখ।
উল্লেখ্য সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর নিবাসী সাধক নজরুল ইসলাম রানা একাধারে একজন কবি,লেখক,গীতিকার ও বাউল শিল্পী। ইতিমধ্যে জননী,গর্জন,চিন্নপত্র নামে তার ৩টি কবিতার বই,বিরহে,শুকতারা,হাত বাড়িয়ে দাও,সাথী ছিল সাথে নামের ৪টি উপন্যাস এবং মনের মানুষ মনে ও মহাজন নামে ২টি গানের বই প্রকাশিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন