• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : June 14, 2024

সুনামগঞ্জের মুজিব পার্কে তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় ধরাছোয়ার বাইরে দুই আসামী

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২০২ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ১৪ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের মুজিব পার্কে তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় ধরাছোয়ার বাইরে রয়েছে দুই আসামী। জানা যায় গত ১০ই জুন সোমবার বিকালে সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুরস্থ মুজিবপার্কে বসে গল্প করছিলেন তরুণ-তরুণী। এমন সময় কয়েকজন যুবক তাদের পিছন থেকে ভিডিও করে। একপর্যায়ে তাদের মারধর ও গালিগালাজ করে। পরবর্তী সময়ে তাদের ভিডিও ভাইরাল করে দেয়ার হুমকি দিয়ে চাঁদা দাবী করে। ওই ঘটনায় ভিকটিম তরুণ বাদী হয়ে মামলা দায়ের করলে সুনামগঞ্জ সদর থানা পুলিশ ২ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং গনমাধ্যম কর্মী পরিচয় দানকারী আফতাব উদ্দিন স্বেচ্ছায় থানায় আত্বসমর্পণ করেন। এ পর্যন্ত তিন আসামী কারাগারে থাকলেও ধরাছোয়ার বাইরে রয়েছে বাকি ২ আসামী। মামলায় ওই দুই আসামীকে অজ্ঞাত বলে চালিয়ে দেয়া হলেও প্রতিবেদকের কাছে সংগ্রহীত ভিডিও ফুটেজে দেখা যায় ওই দুই আসামী হচ্ছে রুহুল আমিন ও ইমাম হোসেন।

ভিডিও দেখে পরিচয় শনাক্ত করা গেলেও রহস্যজনক কারনে এখানো ধরা ছোয়ার বাইরে রয়েছে তারা। তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী সচেতন মহলের। তারা জানান, মুজিবপার্কে তরুণ-তরুণীকে মারধরের ঘটনাটি নেক্কারজনক। এ রকম ঘটনায় মানুষ পার্কে ঘুরতে আসলে ভয় পাবে। তাই এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। এখনো পর্যন্ত যারা ধরাছোয়ার বাইরে রয়েছেন তাদের দ্রæততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবী জানাই।
এ ব্যপারে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমদ জানান, মুজিবপার্কের ঘটনায় আফতাব উদ্দিনকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। সে অনলাইন নিউজ পোর্টাল হাওড়বার্তার স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রচার-সম্পাদক এবং নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছে। তার মত একজন মানুষ বখাটে হতে পারে না। কেননা তার বিরুদ্ধে পূর্বে কোন বখাটেপনার অভিযোগ নেই। তাকে উদ্দেশ্যপ্রনোদিতভাবে ফাঁসানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানাই। যারা এখনো ধরাছোয়ার বাইরে রয়েছে তাদের পরিচয় শনাক্ত করা গেছে। আশা করি দ্রুত ততম সময়ের মধ্যে পুলিশ তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার( মিডিয়া) রাজন কুমার দাশ জানান, মুজিবপার্কের ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। বাকি দুইজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন