• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : April 30, 2024

১০ দফা দাবিতে বাকবিশিস’র প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬০ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

দুলাল মিয়া, সুনামগঞ্জ : শিক্ষাক্ষেত্রে সকল নৈরাজ্য ও বৈষম্য নিরসনে বাংলাদেশ কলেজ – বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), সুনামগঞ্জ জেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  ১০ দফা দাবি আদায়ে স্মারকলিপি দিয়েছে। ৩০ এপ্রিল, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  বিজন কুমার সিংহ স্মারকলিপি গ্রহণ করেন।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় যুগোপযোগী আধুনিক বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ সম্পর্কিত বাকবিশিস’র দাবিগুলো হলো : ১। ১৯৭২ সালের সংবিধানের আলোকে অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী জ্ঞান ও কর্মমুখী একটি শিক্ষা কারিকুলাম প্রণয়ন ও তা নিশ্চিতকরণে ২০১০ সালে ঘোষিত জাতীয় শিক্ষানীতি পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে।
২। ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী জাতীয় বাজেটে দেশের মোট জিডিপির ৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে।
৩। বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত সরকারিকরণ নয়, শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ চাই।
৪। শ্রেণিকক্ষে ছাত্র শিক্ষকের আদর্শ অনুপাত ৩০:১ এ পরিণত করতে হবে। পাশাপাশি গুণগত  শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের জন্য ধারাবাহিক ও পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
৫। সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীদেরও শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে।
৬। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক- কর্মচারীদের জন্য সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় অবসর সুবিধা প্রদান করতে হবে, তবে এই বিধান না হওয়া পর্যন্ত অবসরে যাওয়ার তিন মাসের মধ্যেই কল্যাণ ট্রাস্ট ও অবসর তহবিলের টাকা প্রদান করতে হবে।
৭। ২০১০ সালের জাতীয় শিক্ষানীতির আলোকে বেসরকারি কলেজে সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদ সৃষ্টি করতে হবে।
৮। শিক্ষা প্রশাসনে বেসরকারি শিক্ষকদের আনুপাতিক হারে পদায়ন  নিশ্চিত করতে হবে।
৯। অনতিবিলম্বে শিক্ষক নিয়োগ, বদলি ও পদায়নের জন্য স্বতন্ত্র শিক্ষক নিয়োগ কমিশন গঠন করতে হবে। এই কমিশনের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক – কর্মচারীদের নিয়োগ, বদলি ও পদোন্নতি কার্যকর করতে হবে।
১০। শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীদের উপর শারীরিক – মানসিক নিপীড়ন ও নির্যাতন বন্ধ করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে  জেলা সভাপতি সহকারী অধ্যাপক শুভঙ্কর তালুকদার, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক  রামানুজ রায় সাজু, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক  মো. জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী অধ্যাপক  রজত কান্তি রায়, অর্থ সম্পাদক প্রভাষক কাঞ্চন বৈদ্য, সদস্য সহকারি গ্রন্থাগারিক স্বপন রায় প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন