• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : February 8, 2024

এফআইভিডিবি দিশারি প্রকল্প কর্তৃক জনসচেতনতামূলক গণনাটক প্রদর্শন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৪ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নে এফআইভিডিবি দিশারি প্রকল্প কর্তৃক বাল্যবিবাহ প্রতিরোধ, দুর্যোগ প্রস্তুতি, প্রজনন স্বাস্থ্য বিষয়ে এক জনসচেতনতামূলক গণনাটক প্রদর্শিত হয়। নাটকটি বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১১ টায় ইউনিয়নের বড়দল গ্রামের নতুনহাটি’তে অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি সদস্য সামায়ুন কবিরের সভাপতিত্বে ও এফআইভিডিবি দিশারি প্রকল্পের বড়দল দক্ষিণ ইউনিয়নের ইউনিয়ন মবিলাইজার জিয়াউল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফআইভিডিবি দিশারি প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. জাকির হোসাইন।

এই গণনাটকে উপস্থিত ছিলেন দিশারি প্রকল্পের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার দীপঙ্কর দে, এডমিন অ্যান্ড ফিনান্স অফিসার মো. ফখরুল ইসলাম, ইউনিয়ন মবিলাইজার ফয়সল আহমদ প্রমুখ।

এই নাটকটি গন্যমান্য ব্যক্তি, নারী ও কিশোরী সহ এলাকার প্রায় ৪০০ লোক উপভোগ করেন।

এলাকাবাসী এফআইভিডিবি দিশারি প্রকল্প’কে এই জনসচেতনামূলক গণনাটক প্রদর্শনের জন্য ধন্যবাদ জানান।

এই প্রতিবেদককে স্থানীয় কয়েকজন লোক বলেন. অনেক সময় লোভে পড়ে মেয়েকে অল্প বয়সে বিয়ে দেয় যার ফল হয় ভয়াবহ। বিশেষ করে দুর্যোগের পর বাল্যবিবাহ টা বেশি হয়। সন্তান সম্ভবা মায়েদের ও বিভিন্ন সময়ে সঠিক যত্ন হয় না। আশা করি, এই নাটকটি বাল্যবিবাহ প্রতিরোধ তথা মাতৃ ও শিশু মৃত্যু প্রতিরোধ করতে বিরাট জনসচেতনতা তৈরি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন