• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 22, 2022

কুড়িগ্রামে শিক্ষকদের দ্বিতীয় দফায় বুনিয়াদী প্রশিক্ষণ সমাপনী ২০২২

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৫ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধি-

মোঃশাহজাহান খন্দকারঃ

কুড়িগ্রামে বিদ্যালয়ে ভর্তি না হওয়া ও ঝড়ে পড়া শিশুদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে চালু হওয়া শিখন কেন্দ্রের শিক্ষক ও সুপারভাইজারদের দ্বিতীয় পর্যায়ের বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম শহরের ছিনমুকুল-বাংলাদেশ এর প্রধান কার্যালয়ে উলিপুর উপজেলার ৪২ জন শিক্ষক ও ৩ জন সুপারভাইজারদের ১২ দিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানর আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল আলম। কুড়িগ্রাম পৌর মেয়র ও ছিনমুকুল – বাংলাদেশের সভাপতি মোঃ কাজিউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন- উলিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তারিফুর রহমান সরকার।

অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন, নির্বাহী পরিচালক মো শরীফুল ইসলাম, ডেপুটি ম্যানজার মনিটরিং রানা মিয়া, ফাইন্যান্স ম্যানেজার মোঃ: জুয়েল ইসলাম, জেলা প্রোগ্রাম ম্যানেজার শুকুর আহম্মেদ অনাবিল প্রমুখ।

বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় উলিপুর উপজেলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন করছে এনজিও ছিন্ন মুকুল-বাংলাদেশ।

সংশ্লিষ্ট সুত্র জানায়, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (সাব কম্পোনেট ২.৫, পিইডিপি-৪) এর আওতায় ৪২ মাস মেয়াদী এই শিখন কেন্দ্রগুলোতে ৮ থেকে ১৪ বছরের যে শিশু কখনো স্কুল যায়নি বা যায়না এমন শিশুকে অন্তর্ভুক্ত করে শিক্ষার মূল স্রোতে ফেরানা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন