• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 17, 2022

কুড়িগ্রাম জেলা পুলিশ প্রশাসন কতৃক সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৭২ জন পড়েছে
আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

 

কুড়িগ্রাম প্রতিনিধি-
মোঃশাহজাহান খন্দকারঃ

কুড়িগ্রাম জেলায় সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ প্রশাসন। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ প্রশাসন।
এরই ধারাবহিকতায় ১৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে কুড়িগ্রাম জেলা পুলিশ প্রশাসন এর আয়োজনে কুড়িগ্রাম সদর থানাধীন যতিনের হাট এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি, জঙ্গীবাদ, মাদক,বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতন সম্পর্কিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে জেলা পুলিশ প্রশাসন এর পক্ষ থেকে জনাব মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব সুশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব খান মোঃ শাহরিয়ার, অফিসার ইনচার্জ কুড়িগ্রাম থানা উপরোক্ত বিষয় সমূহের উপর বিস্তারিত আলোচনা করেন। এ সময় যতিনেরহাট এলাকার সুধি সমাজ সহ মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের সন্মানিত নাগরিক বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত উঠান বৈঠক যতিনের হাট এলাকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের সন্মানিত নাগরিকেরা একে অপরের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যে কোন অপরাধ মূলক কর্মকাণ্ড রুখে দেওয়ার এবং জেলা পুলিশকে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন