• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : April 21, 2026

তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,সুনামগঞ্জঃ তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে সুস্থ রাজনীতি ফিরবে, গুপ্ত রাজনীতি টিকবে না। গোপন অপচেষ্টা রুখে দাঁড়াবে ছাত্রসমাজ,এমন মন্তব্য করেছেন সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মহিবুর রহমান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি পোস্টারে তিনি এ বক্তব্য দেন। পোস্টারটিতে মহিবুর রহমানের ছবি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর প্রতীক এবং তার নাম-পরিচয়সহ উক্তিটি প্রকাশ করা হয়, যা ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে।
মহিবুর রহমান বলেন, দেশের গণতন্ত্র, শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়, অনিয়ম ও গোপন ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষাঙ্গনে ইতিবাচক ও সহনশীল রাজনৈতিক চর্চা নিশ্চিত করতে তরুণদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। তার মতে, সচেতন ও সংগঠিত ছাত্রসমাজই পারে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে।
এ বিষয়ে রাজনৈতিক সচেতন মহল মনে করছে, তরুণ নেতৃত্বের এমন বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে নতুন করে রাজনৈতিক সচেতনতা তৈরি করতে পারে এবং শিক্ষাঙ্গনে গঠনমূলক ছাত্ররাজনীতির পরিবেশ জোরদার করতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন