• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : January 11, 2025

তাহিরপুর সীমান্তে ভারতের কয়লা খনিতে নিহত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৯ জন পড়েছে
আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"shape_mask":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

স্টাফ রিপোর্টার:অবৈধ ভাবে ভারতের কয়লা খনিতে কাজ করতে গিয়ে শ্বাস-প্রশ্বাস সমস্যা জনিত কারণে বাংলাদেশী কয়লা শ্রমিক লোকমান মিয়া (২২) এর মৃত্যুবরণ করেছে।

নিহত কয়লা শ্রমিক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা বান্ধের হাটি গ্রামের মোহাম্মদ বকুল মিয়ার ছেলে।

শনিবার(১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা বান্ধের হাটি এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় এলাকাবাসীর ধারনা কয়লা খনির বিষাক্ত গ্যাসে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তবে ভারতে গিয়ে অসুস্থ হয়েছে তা অস্বীকার করেছে সুনামগঞ্জ ২৮ বিজিবি।

স্থানীয় এলাকাবাসী কাছ থেকে জানা গেছে, সীমান্তের চিহ্নিত চোরাকারবারি ও চোরাই কয়লা ক্রেতাদের প্ররোচনায় ভোরে লাকমা সীমান্ত এলাকা দিয়ে ভারতের মেঘালয় পাহাড়ের খাসিয়াদের কয়লা খনিতে যায় কয়লা শ্রমিক লোকমান মিয়াসহ লোকজন। সেখানে কাজ করা অবস্থায় লোকমান মিয়া অসুস্থ হলে থাকে সাথে থাকা লিটন মিয়া ও অন্যান্য সহযোগিরা তাকে বাংলাদেশে নিয়ে আসে। পরে লাকমা বাজারে শফিক ইসলাম নামে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে মারা যায়।

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবুল কালাম নিহতের সত্যতা নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজন আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান,লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন,ভারতে যায় নি সীমান্ত এলাকায় কাজ করা অবস্থায় লোকমান মিয়া শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। সাথে থাকা লোকজন তাকে নিজ বাড়ী বন্ধেরহাটি নিয়ে আসে। বাড়ীতে অবস্থান করার পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য মোটর সাইকেল যোগে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে দুপুরে মৃত্যুবরণ করেন।
তিনি আরও জানান,বর্তমানে তার লাশ নিজ বাড়িতে রয়েছে। কয়লা শ্রমিক টেকেরঘাট কয়লার ডেপোতে কাজ করতেন। এ ব্যাপারে তাহিরপুর থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশী কার্যক্রম শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন