• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে চরভদ্রাসন গার্লস স্কুল সড়কের মানুষের তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১
প্রকাশ : September 9, 2022

ধর্মপাশা সনুই জলমহালে জেলের হামলায় জেলে নিহত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৯৬ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

মো.আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সনুই জলমহালে বহিরাগত জেলেদের হামলায় তৌফিকুল ইসলাম নামের এক নিরাপত্তা রক্ষী মারা গেছেন। বুধবার রাতে ৬ টার দিকে সুনই জলমহালে এ ঘটনা ঘটে। নিহত তৌফিকুল পাইকুরহাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন সুনই জলমহালটি কুর্শিবাড়ি উত্তরপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ৬ বছরের জন্য ইজারা পায়। কিন্তু গত কিছুদিন ধরে বেড়িকান্দি ও বড়খলা গ্রামের বহিরাগত জেলেরা এই জলমহালে জোরপূর্বক মাছ লুট করে নিয়ে যেতে থাকে।
মঙ্গলবার বহিরাগত জেলেরা কয়েকটি নৌকা নিয়ে অবৈধভাবে মাছ লুট করার জন্য জলমহালে প্রবেশ করে। তখন তৌফিকুলসহ কয়েকজন নিরাপত্তা রক্ষী বহিরাগত জেলেদের মাছ ধরতে নিষেধ করে। কিন্তু বহিরাগত জেলেরা নিষেধ অমান্য করে পাল্টা নিরাপত্তা রক্ষীদের ওপর ইটপাটকেল ছুড়ে মারে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় তৌফিকুল পানিতে পড়ে যায়। পরে রাত ৮টার দিকে তৌফিকুলের মরদেহ উদ্ধার করা হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তেরর জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন