• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : August 16, 2023

নৌ-পুলিশ সিলেট অঞ্চলের প্রথম পুলিশ সুপার শম্পা ইয়াসমীন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১১৮ জন পড়েছে
আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

আমির হোসেন, স্টাফ রিপোর্টার:

বাংলার নৌপথ রাখিব নিরাপদ নৌ পুলিশ সিলেট অঞ্চলের প্রথম পুলিশ সুপার শম্পা ইয়াসমীন যোগদানের পর থেকে সিলেট অঞ্চলের নদীপথে অবৈধ কারেন্ট জাল উদ্ধার, নদী দূষণ প্রতিরোধ, বানা,ঝোপ অপসার,ডাকাতিও চাঁদাবাজী প্রতিরোধ,মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে বালু পাথর উত্তোলন প্রতিরোধে কঠোরভাবে আইনগত ব্যাবস্হা গ্রহন করেন। নবসৃষ্ট নৌ পুলিশ ইউনিট কে অপারেশনাল কাজে গতিশীল করার জন্য সততা নিষ্টা ও কঠোর পরিশ্রম করে চলছেন নৌ পুলিশ সিলেট অঞ্চলের এই নারী পুলিশ সুপার শম্পা ইয়াসমীন।তিনি ২৪তম বিসিএস প্রথম পুলিশ সুপার হিসাবে ২০২০ সালে সিলেট অঞ্চলের নৌ পুলিশে যোগদান করেন। প্রতিবেদকের সাথে আলাপ কালে তিনি জানান সিলেট অঞ্চলের নৌপুলিশের ৮ টি ফাঁড়ি রয়েছে হবিগঞ্জ জেলায় ৩ টি ফাঁড়ি মাদনা,কাকাইলছেত্ত,ও মারকুলি, সুনামগঞ্জ জেলায় ৫টি ফাঁড়ি টুকেরবাজার, ছাতক,সানবাড়ি,লালপুরও শ্যামারচর। তিনি জানান তার সময়কালে ছাতক, টুকেরবাজার, ও সানবাড়ি ফাঁড়ির জন্য নিজস্ব জমি অধিগ্রহন করা হয়েছে।
২০২২ইং থেকে ২০২৩ ইং জুলাই মাস পর্যন্ত ১কোটি ৩৯লক্ষ৪৫হাজার৬০৬মিটার অবৈধ কারেন্টজাল উদ্ধার,৫৩৭টি অবৈধ বাল্কহেডের বিরোদ্ধে প্রসিকিউশন দাখিল,১১২৩জন আসামি কে গ্রেফতার সহ নৌপুলিশ ইতিমধ্যে চাঞ্চল্যকর ৮টি মামলা সহ মোট ৮৭ টি মামলা দায়ের করেছে। মহামারী করোনাভাইরাসের চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্মুখ সারিতে থেকে নৌপুলিশের পক্ষথেকে সহযোগিতা করেছেন তিনি ।
করোনাকালীন সময়ে তার নেতৃত্বে হাওরাঞ্চলের লোকজনের মাঝে লিফলেট বিতরণ, সচেতনতামুলক সভা ও মাস্ক বিতরন করা হয়।
২০২২ সালে সিলেট ও সুনামগঞ্জে আকস্মিক ভয়াবহ বন্যায় আটকেপরা মানুষজন উদ্ধারেও ছিল নৌ পুলিশের ভূমিকা। বন্যাদুর্গতদের মধ্যে সাধ্যমত নগদ অর্থ সহযোগিতা সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।বন্যার সময় প্রায় এক হাজার পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করা হয় নৌপুলিশের পক্ষ থেকে। বাংলাদেশ ওইমেন পুলিশ নেটওয়ার্ক” এর সিলেট রেঞ্জের পক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকা সুনামগঞ্জ জেলার ২৫০ পরিবারের মাঝে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন