• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : June 12, 2024

পাইকগাছায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শ্রদ্ধা নিবেদন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৩ জন পড়েছে
আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪

মোঃ শফিয়ার রহমান:খুলনার পাইকগাছায় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।

বুধবার দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদের সম্মুখে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, ভাইস-চেয়ারম্যান সম আব্দুল ওহাব বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল।
জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু।
বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সহ-সভাপতি সমিরন কুমার সাধু, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া
ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কওছার আলী জোয়ার্দার, আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, শাহজাদা আবু ইলিয়াস। এছাড়াও আরও বক্তব্য রাখেন হরিঢালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহম্মেদ বাচ্চু, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকন, প্রভাষক মঈনুল ইসলামসহ মোমিন উদ্দীন, শিমুল বিল্লাহ বাপ্পী ও জগদীশ চন্দ্র রায়।

এ সময় জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন