ফারুক মিয়া,স্টাফ রিপোর্টার :সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বগুলাবাজার ইউনিয়ন পরিষদে ৭৬২ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভি জি এফ চাল বিতরণ করা হয়েছে।
রবি বার(১ জুন ) সকালে বগুলাবাজার ইউনিয়ন পরিষদের আয়োজনে ভি জি এফ চাল বিতরণ শুভ উদ্বোধন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার রেজাউল ইসলাম (কাজল) ও ৫নং বগুলাবাজার ইউপি সদস্য মো: জামিল খান।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ওমরগনি ,ইউপি সদস্য মনিরুল ইসলাম( নান্টু) ইউপি সদস্যা ফাহিমা বেগম, ময়না বেগম, জেসমিন বেগম প্রমুখ। এ সময় ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৭৬২ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়