
স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জে টানা ৫ দিনের অতিবৃষ্টিপাতে বন্যায় পানিবন্দিদের জন্য শুকনো খাবার নিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে পিঠে করে খাবার বয়ে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিল সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
২০ জুন (বুধবার) বিকেলে দোয়ারা উপজেলা সহ গ্রামে বন্যার্ত পরিবারের পাশে ত্রাণ নিয়ে ছুটে যান সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সাগর। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আজ দোয়ারা উপজেলার বিভিন্ন গ্রামে পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবার, চিড়া, মুড়ি ও বিস্কুট চিনি দুধ ওর সেলাইন ও নাপা ওষুধ বিতরণ করেছেন।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সাগর জানান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা যুবলীগের সফল আহবায়ক খায়রুল হুদা চপল এর নির্দেশে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এর নির্দেশনায় অনুযায়ী আমরা সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবার বিতরণ করেছি ।তিনি বলেন, প্রাকৃতিক দুূর্যোগ মোকাবেলা করে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনা ছাত্রলীগ নেতা-কর্মীরা দেশ গড়ার কাজ করতে ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন বন্যার এই কঠিন পরিস্থিতি যতদিন থাকবে আমরা সুনামগঞ্জ ছাত্রলীগের প্রতিটা নেতাকর্মী কাজ করে যাব। আমাদের এ কাজ অব্যাহত থাকবে। সেই সঙ্গে সমাজের বিত্তশালী মানুষের কাছে আহ্বান থাকবে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর।
এসময় ত্রান বিতরণে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেন।