• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১ সুনামগঞ্জের সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শান্তিগঞ্জে নিবন্ধনবিহীন সমিতি কোটি টাকা নিয়ে উধাও,রায়হানে কুকর্ম পাস তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়
প্রকাশ : April 27, 2026

বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৫ জন পড়েছে
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

চলমান ডেক্স: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অভিযানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ৪৬ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব জানায়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল গত শনিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ধনপুর ইউনিয়নের লক্ষীরপাড় এলাকায় কিছু ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে অভিযান চালানো হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় তাকে ধাওয়া করে আটক করা হয়।
আটক ব্যক্তির কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে থাকা ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মো. সবুজ মিয়া (৫১), পিতা,মৃত কালা মিয়া, গ্রাম—চিনাকান্দি, থানাবিশ্বম্ভরপুর, জেলা—সুনামগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে সংরক্ষণ করেছিলেন।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে ও উদ্ধারকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন