• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে চরভদ্রাসন গার্লস স্কুল সড়কের মানুষের তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১
প্রকাশ : March 5, 2026

মধ্যনগরে হরিনাম সংকীর্ত্তনে অংশ নিলেন এমপি কামরুজ্জামান কামরুল

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৬৭ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের মধ্যনগরে বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণ কামনায় আয়োজিত ৪০ প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তনে অংশ নিয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন কামরুজ্জামান কামরুল।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে মধ্যনগরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির-এ আয়োজিত ৮২ গ্রাম সমন্বিত হরিনাম সংকীর্ত্তনে উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এ সময় মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে সভাপতি বরুণ সরকার ও সাধারণ সম্পাদক শম্ভু রায় ফুলের মালা দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে বরণ করে নেন। অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের সামনে মন্দিরের উন্নয়নের জন্য ১০ লাখ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন এমপি কামরুজ্জামান কামরুল।
অনুষ্ঠানে মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, প্রথম যুগ্ম আহ্বায়ক আঃ কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, যুগ্ম আহ্বায়ক মমীনুল হক বেনু, সদস্য কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন