• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ
প্রকাশ : October 9, 2022

রংপুর জেলা গাউসিয়া কমিটির আয়োজনে জশনে জুুলুছে ঈদে-এ মিলাদুন্নবী পালন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৮ জন পড়েছে
আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

 

মোস্তাকিম আলম-রংপুর জেলা প্রতিনিধিঃ

প্রিয় নবী হযরত মোহাম্মাদ (সাঃ) এর জন্মদিন হিসেবে ঈদ-এ মিলাদুন্নবী মুসলমানদের মাঝে পালিত একটি উৎসব। মুসলিমদের মাঝে এ দিনটি বেশ উৎসবের সাথে পালন হতে দেখা যায়। তবে উৎসব নিয়ে ইসলামি আলেমদের মাঝে অনেক বিতর্ক রয়েছে। হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল-এর ১২ তারিখে এ উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশি মুসলমানরা এই দিনকে ঈদ-এ-মিলাদুন্নবী বলে অভিহিত করেন। অপরদিকে পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে এই দিন নবী দিবস নামে পরিচিত। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) পালন করা হয়।
গত ০৯ অক্টোবর রবিবার তারই ধারাবাহিকতায় রংপুর জেলা গাউসিয়া কমিটির আয়োজনে সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের খোকন ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শরীফ এর তত্বাবধানে জশনে জুুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়। উক্ত জশনে জুলুছে ঈদ – এ মিলাদুন্নবী (সাঃ) পালন উপলক্ষে বিভিন্ন মাদ্রাসা থেকে শিক্ষক – ছাত্র, বিভিন্ন জেলা – উপজেলা থেকে আগত ওলামায়েকেরাম ও অতিথিদের সমন্বয়ে সকাল ৯:০০ ঘটিকার সময় রংপুর টেবিল টেনিস ক্লাব মাঠে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রংপুর টেবিল টেনিস মাঠ থেকে বের হয়ে প্রেস ক্লাব মোড় দিয়ে কাচারী বাজার প্রদক্ষিণ করে টেবিল টেনিস মাঠে এসে সমাপ্ত হয়। র‌্যালি শেষে প্রিয় নবী হযরত মোহাম্মাদ (সাঃ) এর উপর দরুদ পাঠ করে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে সকলের মঙ্গল কামনা করে ঈদ-এ মিলাদুন্নবী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন