• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : October 6, 2022

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামানের পোস্টার লাগতে বাধা, মারধর ও গাড়ি ভাংচুর

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১২৮ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার-রাজশাহীঃ

সংবাদ বিজ্ঞপ্তি : আগামী ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোট করছি। ইতোমধ্যে বেশ কিছু হামলা ও হুমকির মধ্য দিয়েই প্রচার প্রচারণা চালিয়ে আসছি। সম্প্রতি আমার পোষ্টার ও ফেস্টুন নির্বাচনী এলাকা থেকে ছিড়ে ফেলার অভিযোগ আসছে। এ্রই মধ্যে গত বুৃধবার দিবাগত রাতে রাজশাহী মোহনরপুর উপজেলার ধুরোইল ইউনিয়নে আমার পোষ্টার লাগাতে বাধা দেওয়া ও কর্মীদের আটকে রেখে মারধরের খবর আসে।

খবর পেয়ে, আমার নির্বাচনের প্রধান সমন্বয়কারী এ্যাড. আবু রায়হান মাসুদসহ বেশ কিছু কর্মী সেখানে দুটি গাড়ি নিয়ে উপস্থিত হয়। রাত্রি ১০ টা ৪০ মিনিটের দিকে তারা সেখানে উপস্থিত হলে রাজশাহীর পবা-মোহনপুর আসনের এমপি আয়েন উদ্দিনের নির্দেশে চেয়ারম্যান দেলোয়ার হোসেনের নেতৃত্বে অতর্কিত হামলা হয়। এসময় তারা আমাদের দুইটি গাড়ি পুরোপুরি ভেঙ্গে ফেলে। এর কিছুক্ষন পরপরই সেখানে এমপি উপস্থিত হয়ে তাদের ইউনিয়ন পরিষদ ভবনে অবরুদ্ধ করে রাখে।

ঘটনা ঘটার অন্তত ১০ মিনিট পরই পবা-মোহনপুর সংসদ সদস্য আয়েন উদ্দিন তার নেতাকর্মী নিয়ে ঘটনাস্থল গিয়ে আমার লোকজনদের মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় এমপি নিজেই আমার নেতাকর্মীদের লাঠি দিয়ে মারধর করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন মোহনপুর থানা পুলিশের ওসি মোহা. তৌহিদুল ইসলামসহ অন্যান্য অফিসার ও ফোর্সরা। ঘটনাস্থল থেকে ৭জনকে উদ্ধার করে পুলিশ তাদের থানায় নিয়ে আসেন।

মারধরের ঘটানয় আমার নির্বাচনের প্রধান সমন্বয়কারীসহ আরও সমর্থকরা হলেন, বাগমারা উপজেলার বড়বিহানালী গ্রামের নাসির উদ্দীন প্রামাণিকের ছেলে আব্দুল মালেক নয়ন(৩৫), রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকার মৃত সাইফুদ্দিন মিয়ার ছেলে আবু সুফিয়ান সম্রাট(৩০), মৃত আবুল হোসেনের ছেলে আশিকুল ইসলাম নিটু(৪৫), মৃত এ্যাড.মাহাতাব উদ্দিনের ছেলে এ্যাড.গোলাম আযম ফারুক(৫৩), মনিমুল হকের ছেলে উজ্জ্বল হোসেন(৩০), লক্ষীপুর এলাকার মৃত নকির উদ্দিন শেখের ছেলে মোঃ আলী (৫৩) ও রাজশাহী হড়গ্রাম এলাকার মন্টুর ছেলে রাফি (৩৫)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন