• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে চরভদ্রাসন গার্লস স্কুল সড়কের মানুষের তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১
প্রকাশ : September 24, 2022

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামালসহ ৬ ডাকাত আটক

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬৪ জন পড়েছে
আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

 

বাগেরহাট প্রতিনিধি-সৈয়দ ওবায়দুল হোসেনঃ

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড) থেকে চুরি হওয়া লোহার পাইপসহ ৬ ডাকাতকে আটক করেছে র‌্যাডিপ এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মেসার্স রিমন ট্রেডার্স নামক রাইস মিলের পাশে একটি ইঞ্জিন চালিত নৌকায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ২২০ কেজি লোহার পাইপ, একটি ইঞ্জিন চালিত নৌকা, ৯টি মুঠোফোন ও পালিয়ে যাওয়া এক ব্যক্তির একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ কবির শেখ (৪২), মোঃ বাবু শেখ (২৬), মোঃ জাবের শেখ (২৫), মোঃ মহসিন গাজী (২৪) ও মোঃ মিকাইল শেখ (২২) ও আবু হুরাইরা মোল্লা (২৪)। আটককৃতদের বাড়ি খুলনার দাকোপ ও বাগেরহাটের রামপাল উপজেলায়।

এদিকে একই দিন ভোরে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড) থেকে চুরি হওয়া ৪৩টি জিআই পাইপ জব্দ করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোরে বিদ্যুৎ কেন্দ্রের ৩ নং পোস্টের কাঁটাতারের বাইরের জঙ্গলের মধ্যে পাচারের উদ্দেশ্যে এসব পাইপ উদ্ধার করা হয়। উদ্ধার করা পাইপের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষ পনের হাজার টাকা।

৩ আনসার ব্যাটালিয়ন এর উপ-পরিচালক চন্দন দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ৪৩টি জিআই পাইপ জব্দ করা হয়েছে। তবে এসম কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, শুক্রবার রাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত গানাত্রা হেভী লিফটারস কোম্পানির ৫ নম্বর ইয়ার্ড থেকে ১ হাজার ২২০ কেজি ওজনের ২৯টি লোহার পাইপ চুরি হয়েছে বলে আমাদেরকে জানানো হয়। র‌্যাব তাৎক্ষনিকভাবে অভিযান শুরু করে। বটিয়াঘাটা এলাকা থেকে চোরাইমালসহ ৬ ডাকাতকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন