• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে চরভদ্রাসন গার্লস স্কুল সড়কের মানুষের তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১
প্রকাশ : September 13, 2022

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাংচুর লুটপাট ॥ আহত- ৪॥ গ্রেফতার- ১

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩০৯ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

রাসেল মোল্লা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

পাওনা টাকা চাওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকার ব্যবসায়ী ফজলুল হকের বাড়িতে গতকাল ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ত্রাসীরা হামলা চালিয়ে, ভাংচুর, শ্লীলতাহানী ও লুটপাট করেছে। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ৮/১০ সদস্যের এক দল সন্ত্রাসী রাম দা, ছুরি, লোহার রড, এস এস পাইপসহ অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা বাড়ীর মহিলাদের শ্লীলতাহানী করে। ঘরের আলমারিতে রক্ষিত নগদ ১০ লক্ষ ৫০ হাজার টাকা ও ১ ভরি ৬ আনা স্বর্ণালংকারসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। হামলায় আহত ব্যবসায়ী ফজলুল হক, (৬২) তার স্ত্রী আসমা বেগম (৫৫), মেয়ে সুমা আক্তার (২৫), নুসরাত জাহান ডালিকে (৩০), প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ব্যবসায়ী ফজলুল হকের মেয়ে নুসরাত জাহান ডালি বাদী হয়ে আতলাশপুর এলাকার শরীফ (৩৫), বকুল (২৮), হেলেনা বেগম (৫৩), সাইফুল হককে (৩৮) আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। বকুল নামের এক আসামীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

তাং- ১৩-০৯-২০২২
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন