• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : December 29, 2024

র‍্যাব-৯’এ ক্লুলেস হত্যা মামলার ০৩ জন আসামী গ্রেফতার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৭৪ জন পড়েছে
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চলমান ডেক্স:ব‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

ঘটনার বিবরণ থেকে জানা যায় যে, গত ২৩ ডিসেম্বর ২০১৮ ইং তারিখ ০৭.১৫ ঘটিকার সময় অটোরিক্সা চালক মোঃ বিল্লাল মিয়া (৬০) এর মৃত দেহ আশুগঞ্জ থানাধীন লালপুর ইউনিয়নস্থ লামাবায়েক আখড়ার দক্ষিণ পাশে রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী স্থানীয় লোকজনের উপস্থিতি ও পুলিশের সহায়তায় লাশ সনাক্ত করেন এবং লাশের শরীরে পিঠে চুরিকাঘাতের রক্তাক্ত জখম ও গলায় একটি কাটা দাগ পরিলক্ষিত হয়। অতপর লাশ ময়না তদন্তের নিমিত্তে সুরতহাল রিপোর্টসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় মৃতের স্ত্রী বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল ২৬ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক ১৭.৪৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন পরীবাড়ি বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে (ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার মামলা নং-২২ তারিখ-২৩ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ, ধারাঃ ৩৯৪/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।) এর মূলে হত্যার সাথে জড়িত অন্যতম ০২ জন পলাতক আসামী গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা ১। মোঃ আল আমিন (৪০) পিতা- মৃত আব্দুল আজিজ, মাতা-আয়েশা বেগম, সাং-শরীয়ত নগর, থানা- আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২। মোঃ শেখ রুবেল আহমেদ (৩৫)পিতা-মৃত শেখ জহিরুল ইসলাম, মাতা-হেনা বেগম, সাং-তালশহর, পূর্বপাড়া, থানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

অপর একটি অভিযানে র‍্যাব-৯ ও র‍্যাব-১ এর একটি আভিযানিক দল ২৮ ডিসেম্বর ২০২৪ইং তারিখ অনুমান ১৫.৩০ ঘটিকার সময় গাজীপুর জেলার শ্রীপুর থানার এমসি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে (ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার মামলা নং-২২ তারিখ-২৩ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ, ধারাঃ ৩৯৪/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) এর মূলে হত্যার সাথে জড়িত ০১ জন পলাতক আসামী গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী দ্বীন ইসলাম (৩৪)পিতা- মৃত মাজু মিয়া, সাং-লালপুর নিয়াগাঁও, থানা- আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন