• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : July 18, 2024

শান্ত হচ্ছে না সিলেট দফা দফায় ছাত্র-পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৬ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

 স্টাফ রিপোর্টার:সিলেট দফা দফায় সংঘর্ষ হচ্ছে শিক্ষার্থীদের সাথে পুলিশের। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয় ফটকে সংঘর্ষের ঘন্টাখানেকের মাথায় আখালিয়া এলাকায় সংঘর্ষে জরিয়েছে ছাত্র-পুলিশ-ছাত্রলীগ। এসময় পুলিশ, শিক্ষার্থী, সাংবাদিক সহ আহত হন দশ জন। পরিস্থিতি নিয়ন্ত্রেণে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মহানগরের আখালিয়া এলাকায় মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলে প্রায় এক ঘন্টা।

এর আগে দুপর দেড়টার দিকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ ঘটে। এতে পুলিশ সহ আহত হয়েছেন ৩০ শিক্ষার্থী। সংঘর্ষ চলে ৪৫ মিনিট এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশ কয়েকশো রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পরে সাধারণ মানুষের মধ্যে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, কিছু দুর্বৃত্ত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা আক্রমণ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন