• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে চরভদ্রাসন গার্লস স্কুল সড়কের মানুষের তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১
প্রকাশ : February 25, 2023

শারীরিক সুস্থতা ও মানসিক শান্তির জন্য খেলাধুলা অন‍্যতম মাধ‍্যম।”””–

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৯৩ জন পড়েছে
আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

 

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন আয়োজিত ওমর শাহ পাড়া মডেল হাই স্কুল ও স্বাধীন বাংলা মডেল স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান- ২০২৩ 

২৪ ফেব্রুয়ারি, রোজ শুক্রবার, চট্টগ্রাম নগরীরর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মোঃ ইমরান এর সঞ্চালনায় এবং ওমর শাহ পাড়া মডেল হাই স্কুল এর প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি হাজী মোঃ আবু নাছের। প্রধান আলোচক ছিলেন, এশিয়ান নারী 

ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী।

উক্ত অনুষ্ঠানে অতিথি বৃন্দ বলেন, শারীরিক সুস্থতা ও মানসিক শান্তির জন্য খেলাধুলার কোন বিকল্প নাই। তারা আরও বলেন, স্কুল ভিত্তিক ছাত্রছাত্রীদের পড়া লেখার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোনিবেশ দিতে হবে তবেই দেশ থেকে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে সহায়ক হবে।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধকহিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা শিক্ষা সমন্বয়ক- আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হাকিম , এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা মডেল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, সোনালী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাসুদ পারভেজ, জনাব মোঃ আব্দুল হাদী, রহমান আদর্শ শিক্ষালয়ের প্রধান শিক্ষক এম এ রহমান, ওমর শাহ পাড়া মডেল হাই স্কুলের সহকারি শিক্ষক মোঃ জিয়াউল ইসলাম, স্বাধীন বাংলা মডেল স্কুলের শিক্ষক মোঃ আল আমিন, মোঃ কামাল হোসেন, মোঃ আকাশ সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক‍্যাটাগরিতে মোট ৯০ জন ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন