• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : May 21, 2023

শাল্লা উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে জয়াসেন গুপ্তা এমপির মত বিনিময়

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩১ জন পড়েছে
আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩

আল-হেলাল,সুনামগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে শাল্লা উপজেলার তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ সমর্থক ও নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা করেছেন সুনামগঞ্জ-২ নির্বাচনী এলাকা (দিরাই-শাল্লা) উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। রবিবার (২১ মে) বিকেলে দিরাই উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। শাল্লা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কালাই মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দাস,এমদাদুল হক,সাংগঠনিক সম্পাদক রান্টুলাল দাস,দপ্তর সম্পাদক অরিন্দম,প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশের মনির,যুবলীগের সাবেক সভাপতি তকবীর হোসেন,কৃষকলীগের সাবেক সভাপতি কাজল বরন চৌধুরী,বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু প্রমুখ।
এর আগে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের ব্রজেন্দ্রগঞ্জ আর সি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. জয়া সেনগুপ্তা এমপি। আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা জয় কুমার বৈষ্ণবের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা শিশির অধিকারীর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সিরাজ উদ দৌলা তালুকদার, লুৎফুর রহমান এ-ওর মিয়া, এড. অবিরাম তালুকদার, মুক্তিযোদ্ধা রাধা কান্ত দাস,শিবলী আহমদ বেগ,ইশতিয়াক হোসেন মঞ্জু,মহিলা ভাইস চেয়ারম্যান এড. রিপা সিনহা,হাসান আলী,ইউপি চেয়ারম্যান পরিতোষ রায়, সৌমেন চৌধুরী,নওশের মনির,আসকর আলী ও ছাত্রলীগ নেতা মিহির দাস প্রমুখ।
সভাগুলোতে ড. জয়া সেনগুপ্তা এমপি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়,মানুষের ভাগ্যের পরিবর্তন হয়,মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসাসহ দেশের মানুষের সকল মৌলিক চাহিদা পূরণ করে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার সরকার। কিন্তু বিএনপির আন্দোলন উন্নয়ন অগ্রগতিকে বাঁধাগ্রস্থ করার আন্দোলন। তাই বিএনপিকে আজ দেশের মানুষ বিশ্বাস করতে পারছে না। দিরাই-শাল্লা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি আদর্শ জনপদ। তাই বিএনপি জামাতকে রুখে দিতে আমি আপনাদের সহযোগিতা চাই। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।
পরে শনিবার রাতে দিরাই পৌরসভার চন্ডিপুর গ্রামে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক গণ যোগাযোগ সম্পাদক মইনুল ইসলাম ফয়সালের বাড়ীতে যান। সেখানে তিনি ফয়সালের অকাল প্রয়াত পিতা বীর মুক্তিযোদ্ধা ও দিরাই থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন